গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ এ ১১:০৯ AM
কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ১০-০৩-২০২৬ আর্কাইভ তারিখ: ২৪-০৩-২০৩০
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এ স্বল্পমেয়াদী ০৬ (ছয়)টি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এইচ. এস. সি. ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যে কেউ কোর্সগুলোতে ভর্তির জন্য আগামী ১ এপ্রিল ২০২৬ পর্যন্ত ই-মেইলে, ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন। আগামী ৫ এপ্রিল ২০২৬ সকাল ৯টায় আবেদনকারীদের ভাইভা ও রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পর একইদিন ক্লাস শুরু হবে।
কোর্সগুলোর নাম, মেয়াদ ও ফি:
১। ৯ম চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় প্রশিক্ষণ কোর্স (০৬ সপ্তাহ মেয়াদি, ফি ৬,০০০/-)
২। ২য় বেসিক ফিল্ম কোর্স (০৬ সপ্তাহ মেয়াদি, ফি ৬,০০০/-)
৩। ৪র্থ চলচ্চিত্র ও টেলিভিশন সম্পাদনা প্রশিক্ষণ কোর্স (০৬ সপ্তাহ মেয়াদি, ফি ৬,০০০/-)
৪। ৬ষ্ঠ চিত্রনাট্য লিখন কোর্স (০৬ সপ্তাহ মেয়াদি, ফি ৬,০০০/-)
৫। টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্লাটফর্মে কন্টেন্ট নির্মাণ কোর্স (০৮ সপ্তাহ মেয়াদি, ফি ৮,০০০/-)
৬। ৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স (০৩ মাস মেয়াদি, ফি ৮,০০০/- ) (কোর্সটি প্রতি শুক্র ও শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা এবং সপ্তাহের যেকোন একদিন সান্ধ্যকালীন, বিকাল ৫:০০ টা থেকে রাত ৮:৩০ টা পর্যন্ত চলবে)