গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ এ ০৪:৩৪ PM
কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ১৩-০৮-২০২৬ আর্কাইভ তারিখ: ১৭-০৮-২০৪৬
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর ২০২৬-২০২৭ অর্থবছরের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে বিভিন্ন কোর্সের 'কারিকুলাম ও রুটিন প্রণয়ন কমিটি' এর সভা আগামী ১৬ আগস্ট, ২০২৬ খ্রি., রবিবার, সকাল ১১:০০ টার সময় কমিটির আহ্বায়ক জনাব গাজী তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিসিটিআই- এর সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচি নিম্নরূপ: ক) ২০২৬-২০২৭ অর্থবছরের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে বিভিন্ন কোর্সের কারিকুলাম প্রণয়ন ও চূড়ান্তকরণ। খ) ২০২৬-২০২৭ অর্থবছরের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে বিভিন্ন কোর্সের সম্ভাব্য কোর্স সিডিউল প্রণয়ন ও ক্লাস রুটিন চূড়ান্তকরণ।